২৬ সেপ্টেম্বর কুলাউড়ায় আসছেন ডাকসুর আলোচিত ভিপি সাদিক কায়েম
![]() |
| ছবিঃ সংগৃহীত |
ব্রাহ্মণবাজারে মতবিনিময় ও জনসম্পৃক্ত কর্মসূচি ঘিরে বাড়ছে আগ্রহ
পারিবারিক ও ব্যক্তিগত আমন্ত্রণের অংশ হিসেবে ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আলাউদ্দিন আহমেদ-এর আমন্ত্রণে তাঁর এ সফর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
সফরকে ঘিরে কুলাউড়া ও ব্রাহ্মণবাজার এলাকায় ইতোমধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও আগ্রহ। বিশেষ করে তরুণদের মধ্যে ডাকসুর আলোচিত এই নেতার আগমন নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
জানা গেছে, কুলাউড়ায় অবস্থানকালে সাদিক কায়েম ব্রাহ্মণবাজারসহ বিভিন্ন এলাকায় স্থানীয়দের সঙ্গে মতবিনিময় এবং জনসমাবেশে অংশগ্রহণ করবেন। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়ের মধ্য দিয়ে তাঁর সফরের কর্মসূচি সাজানো হয়েছে।
আয়োজকদের ভাষ্য, এটি মূলত সৌজন্য সাক্ষাৎ, জনসম্পৃক্ততা ও মতবিনিময়কেন্দ্রিক একটি সফর। এ উপলক্ষে কুলাউড়া ও ব্রাহ্মণবাজারের সর্বস্তরের মানুষের প্রতি উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সাদিক কায়েমের আগমনকে সামনে রেখে এখন কুলাউড়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে অপেক্ষা,২৬ সেপ্টেম্বরের সেই সফরে কী বার্তা নিয়ে আসছেন ডাকসুর এই আলোচিত মুখ?
