বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক তরুণের মৃত্যু

 


বড়লেখায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হেলাল আহমদ (১৮) নামে এক তরুণ দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

গত ১৫ আগস্ট শনিবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কুলাউড়া-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের রতুলী এলাকার কাইফা এন্ড সামা ব্রিকস ফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হেলাল আহমদসহ মোট তিনজন আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য আহতদের সিলেটে রেফার করা হয়।

পরে হেলাল আহমদকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ ২০ আগস্ট সকাল ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত হেলাল আহমদ বড়লেখা উপজেলার ০৮নং দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের দক্ষিণ মুছেগুল গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে। এদিকে, একই দুর্ঘটনায় আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url