আগামীকাল বিয়ানীবাজারে আসছেন এস এম ফরহাদ
প্রতি বছরের ন্যায় এবারও প্রায় ১০০০ কৃতি শিক্ষার্থীকে নিয়ে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামীকাল বুধবার দুপুর ২টায় বিয়ানীবাজারের মুরাদগঞ্জস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হবে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের জিএস ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এস এম ফরহাদ।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মেধা ও সাফল্যকে উৎসাহিত করার পাশাপাশি দেশ ও সমাজের কল্যাণে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে তাদের অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বিয়ানীবাজার উপজেলার সকল শিক্ষার্থীদেরকে জানাই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানী বাজার উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ ফাইভ সহ বিয়ানী বাজার উপজেলার মাদ্রাসা, স্কুল থেকে উত্তীর্ণ সকল শিক্ষার্থীদেরকে নিয়ে আগামী ১৯ আগস্ট বুধবার মুরাদগঞ্জ হাজী তমসির আলী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল সংবর্ধনা অনুষ্ঠান।বিয়ানীবাজারের সকল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদেরকে আমন্ত্রণ জানাচ্ছি উপস্থিত হয়ে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করবেন। এসএসসি দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সবার জন্য রয়েছে আমাদের প্রায় সামগ্রী।
এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বই, আকর্ষণীয় গিফট এবং বিভিন্ন স্টিকার কার্ড। তাছাড়া রয়েছে কলম এবং উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে থাকবেন মোট মোটিভেশনাল স্পিকার সহ দেশ বরণ্য বিভিন্ন আলোচক। যার দ্বারা শিক্ষার্থীরা তাদের কেরিয়ার গাইডলাইন এসএসসি এর পর কিরকম ভাবে কেরিয়ারটাকে লিড করবেন এবং আগামী দিনের সম্ভাবনার দ্বারটুক উন্মুক্ত করার জন্য তাদের যে গাইডলাইন মূলক আলোচনা থাকবে এতে আমরা সকল শিক্ষার্থীকে সদরে গ্রহণ করার জন্য প্রায় ১০০০ শিক্ষার্থীকে টার্গেট নিয়ে এই অনুষ্ঠানটি আয়োজন হচ্ছে । সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীবৃন্দের পাশাপাশি অভিভাবকদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে।
