বড়লেখায় ২৫ বছরের ছদর আহমদ নিখোঁজ
বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছদর আহমদ (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট রাত আনুমানিক ১০টা থেকে ছদর আহমদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এরপর থেকে পরিবারের লোকজন সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
নিখোঁজ ছদর আহমদের বাড়ি বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ভোলারকান্দি গ্রামে।
কেউ তার সন্ধান পেয়ে থাকলে অথবা কোনো তথ্য জানা থাকলে 01867008700 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
