বড়লেখার নিখোঁজ কিশোর জিসানের সন্ধান মিললো দুই মাস সতেরো দিন পর চট্টগ্রামে

 


বড়লেখার নিখোঁজ কিশোর জিসানের সন্ধান মিলেছে চট্টগ্রামে, ২ মাস ১৭ দিন পর পরিবারের কাছে

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১০ নম্বর দক্ষিণভাগ ইউনিয়নের পূর্ব দোহালিয়া গ্রামের নিখোঁজ কিশোর জিসান আহমদের সন্ধান পাওয়া গেছে। দীর্ঘ ২ মাস ১৭ দিন পর চট্টগ্রাম থেকে তাকে খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

জিসান আহমদ পূর্ব দোহালিয়া গ্রামের সাবুল আহমদের ছেলে। গত ৫ জুন রাত আনুমানিক ৭টার দিকে নিখোঁজ হওয়ার পর থেকে পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে তার সন্ধান চালিয়ে আসছিলেন। বিষয়টি জানিয়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ প্রকাশের পর অনেকেই জিসানকে খুঁজে পেতে বিভিন্নভাবে সহযোগিতা করেন।

অবশেষে দীর্ঘ অপেক্ষার পর চট্টগ্রাম থেকে জিসান আহমদের সন্ধান পাওয়ার খবর নিশ্চিত করেছে তার পরিবার। তাকে ফিরে পেয়ে স্বস্তি ফিরেছে পরিবারের মাঝে।

জিসানকে খুঁজে পেতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং সংবাদটি শেয়ার করে তার সন্ধানে সহায়তা করেছেন, তাদের প্রতি পরিবারের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জিসানের জন্য দোয়া কামনা করা হয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url