বিয়ানীবাজারে ২২ লাখ টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার
বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৭ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জকিগঞ্জ সার্কেলের তদারকি ও বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দিকনির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্পের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে একটি নোহা গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৭ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন জকিগঞ্জ থানার উসমান উদ্দিন, পারভেজ আহমদ ও আশরাফুল হক।
বিয়ানীবাজার থানার ওসি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
