সিলেটে আবারও খুন, শাহপরান গেটে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


সিলেট নগরের রায়নগর ট্রিপল মার্ডারের রেশ কাটতে না কাটতেই নগরীতে আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে শাহপরান গেট এলাকায় শাহাব উদ্দিন (৫৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

নিহত শাহাব উদ্দিন বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি শাহপরান থানার ইসলামাবাদ ছড়ারপাড় এলাকার বাসিন্দা ও মৃত ইজ্জাদ আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা শাহাব উদ্দিনের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে গুরুতর আহত অবস্থায় রাস্তায় ফেলে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ তদন্ত শুরু করেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url