কুলাউড়ায় ৩২০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

 চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে চোরাই পথে আসা ট্রাকের ২৫ লক্ষ টাকার যন্ত্রাংশ জব্দ। ✺ রাজশাহীতে প্রাথমিক শিক্ষায় জবাবদিহিতা ও কাঠামোগত সংস্কার বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ✺ ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে ✺ ইউপি নির্বাচনের তফসিল ১৫ সেপ্টেম্বর, ভোট নভেম্বরে ✺ কেশরহাটে জনগণের আস্থায় তরুণ নেতা মোহাম্মদ আলী বাচ্চু: ভবিষ্যৎ মেয়র হিসেবে প্রত্যাশা বাড়ছে ✺ দুর্যোগ মোকাবিলায় নতুন উদ্যোগ জবির, গঠিত হবে স্বেচ্ছাসেবক টিম ✺ কুলাউড়ায় ৩২০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক ✺ মসজিদ কমিটির অনুমতি, জেলেদের ভিন্ন দাবি—ফানাই নদীতে প্রশাসনের অভিযান ✺ টঙ্গীবাড়ীতে চুরি মামলার আসামি গ্রেপ্তার
কুলাউড়ায় ৩২০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, স্বামী পলাতক

মৌলভীবাজারের কুলাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৩২০ গ্রাম গাঁজাসহ মনিষা রানী দাস (৩২) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তার স্বামী শ্রী নিখিল চন্দ্র দাস (৪৪) পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত কুলাউড়া থানাধীন উত্তর কুলাউড়া গ্রামের শ্রী নিখিল চন্দ্র দাসের নিজ দখলীয় বসতঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তার বসতঘর থেকে পলিথিনে মোড়ানো ২০০ গ্রাম লুজ গাঁজা এবং ছোট-বড় কাগজে মোড়ানো ৩০টি গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়। পুরিয়াগুলোর মোট ওজন ১২০ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার করা গাঁজার পরিমাণ ৩২০ গ্রাম।

গ্রেপ্তার মনিষা রানী দাসের পিতা মৃত প্রেমানন্দ দাস ও মাতা মৃত সুশন্তী রানী দাস। তার স্বামী শ্রী নিখিল চন্দ্র দাসের পিতা মৃত রতন চন্দ্র দাস এবং মাতা মৃত মলিনা বালা দাস। তারা উভয়েই কুলাউড়া উপজেলার ৪ নম্বর জয়চন্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামের বাসিন্দা।

অভিযান শেষে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয় এবং গ্রেপ্তার নারীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ আদেশ দেওয়া হয়। একই ঘটনায় পলাতক নিখিল চন্দ্র দাসকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।

কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেন, “মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

অভিযানে উদ্ধার করা গাঁজার সর্বমোট ওজন ৩২০ গ্রাম বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নিউজ জংশন থেকে সংগৃহীত।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url