জুলাই নিয়ে আরাফাত রশীদের "জুলাইয়ের জয়গান"
"জুলাইয়ের জয়গান"
লেখক: আরাফাত রশীদ
জুলাই মাসে আগুন জ্বলে,
ছাত্র-জনতা পথে চলে।
"বৈষম্য মানি না" বলে,
বজ্রকণ্ঠে সবাই দোলে।
তুমি কে? আমি কে?
রাজাকার! রাজাকার!
কে বলেছিল? কে বলেছিল?
স্বৈরাচার! স্বৈরাচার!
এই ডাকে কেঁপে গেল,
শেখ হাসিনার সিংহাসন।
রংপুর শহর সাক্ষী আছে,
আবু সাঈদ শুয়ে আছে।
বুক পেতে নিল গুলি বুকে,
শহীদ হলো হাসিমুখে।
ঢাকার রাজপথ কাঁদে আজও,
মুগ্ধ ভাই নাইরে আর।
পানি বিলাতে গিয়ে প্রাণ দিল,
নামটা থাকবে বারে বার।
রক্ত দিয়ে কেনা পতাকা,
শত শহীদের আত্মত্যাগ।
মায়ের বুকের মানিক গেল,
তবু থামেনি প্রতিবাদ।
তারপর এলো সেই দিন,
ফ্যাসিবাদের হলো ক্ষয়।
জনতার ঢেউয়ে ভেসে গেল,
পালিয়ে গেল, ভারতে লুকালো ভয়।
পাঁচই আগস্ট মনে রেখো,
এটা বিজয়ের ইতিহাস।
শহীদের রক্তে লেখা,
নতুন বাংলাদেশের শ্বাস।
আজ শপথ করি আমরা,
জুলাইকে ভুলবো না।
শহীদের স্বপ্নের দেশটা,
আর কারো হাতে দিবো না।
জুলাই মানে রক্ত,
জুলাই মানে জয়।
জুলাই মানে বাংলার বুকে,
নতুন সূর্যোদয়।

