বিয়ানীবাজারে পুকুরে ভেসে উঠল মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ


 

বিয়ানীবাজার উপজেলায় পুকুরের পানিতে ভেসে উঠেছে হাসান আহমদ (২০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মরদেহ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত হাসান আহমদ উপজেলার দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুরি গ্রামের মৃত ধলা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে মানসিক প্রতিবন্ধিতায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩ আগস্ট) বিকেল থেকে হাসান আহমদ নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটের দিকে তার ছোট ভাই সালমান বাড়ির পূর্ব পাশে নিজেদের পুকুরে হাসানের মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে বিয়ানীবাজার থানা পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

এ বিষয়ে বিয়ানীবাজার থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি নিয়ে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় তদন্ত অব্যাহত আছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url