কুলাউড়া-বিয়ানীবাজারসহ সকল সিএনজি ফিলিং স্টেশন বৃহস্পতিবার ১৮ ঘণ্টা বন্ধ থাকবে

 


কুলাউড়া, বিয়ানীবাজারসহ সংশ্লিষ্ট এলাকার সকল সিএনজি ফিলিং স্টেশন আগামী ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

সিএনজি স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিএনজি ফিলিং স্টেশনসমূহের বিদ্যমান সমস্যা সমাধানের দাবিতে এ সময়ের জন্য প্রতীকীভাবে সব সিএনজি ফিলিং স্টেশন বন্ধ রাখা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ কর্মসূচির কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সিএনজি স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশন।

এ কারণে কুলাউড়া, বিয়ানীবাজারসহ সংশ্লিষ্ট এলাকার যানবাহন চালক ও সাধারণ যাত্রীদের প্রয়োজনীয় জ্বালানি আগেই সংগ্রহ করে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url