১০ জুন বড়লেখায় আসছেন সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই)

 

মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১০ জুন ২০২৬ (বুধবার) উপজেলার দক্ষিণভাগের আদর্শ গ্রাম ক্লাব মাঠে ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির।

বাংলাদেশ মুজাহিদ কমিটির ১০নং দক্ষিণভাগ ইউনিয়ন শাখা এবং আল-হেরা যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়েখে চরমোনাই) - বাদ মাগরিব।

আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে প্রধান অতিথির গুরুত্বপূর্ণ ইসলামী আলোচনা ছাড়াও দেশের বরেণ্য উলামায়ে কেরাম ধর্মীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন। পাশাপাশি হালকায়ে জিকিরের মাধ্যমে অংশগ্রহণকারীদের জন্য আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করা হবে।

আয়োজকরা জানান, ইসলামি জ্ঞানার্জন, আত্মশুদ্ধি ও ধর্মীয় মূল্যবোধ চর্চার লক্ষ্যে এ মাহফিলের আয়োজন করা হয়েছে। তারা বৃহত্তর বড়লেখাসহ আশপাশের এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের দলে দলে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছেন।

মাহফিলটি অনুষ্ঠিত হবে আদর্শ গ্রাম ক্লাব মাঠ, দক্ষিণভাগ, বড়লেখায়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url