বড়লেখায় বিশেষ অভিযানে ৮ পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

 


বড়লেখা উপজেলায় আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।

শুক্রবার (৫ জুন ২০২৬) উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন  মো. আব্দুল আহাদ, মইজ উদ্দিন, আ. মতিন জাবেদ, মো. সুনাম উদ্দিন, মো. নিজাম উদ্দিন, রোকসানা বেগম, রোকিয়া বেগম ও গেণী বেগম।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জিআর ও সিআর মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক জারি করা গ্রেফতারি পরোয়ানা ছিল। বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

বড়লেখা থানা পুলিশ জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বাংলাদেশ পুলিশ জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা তৎপর ও প্রতিশ্রুতিবদ্ধ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url