কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জুনাইদ আহমদ নামে এক মাদ্রাসা ছাত্র নিহত

 

কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের বাবনিয়া এলাকায় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৬ জুন (শনিবার) বিকাল ৪ টার দিকে নিজ বাড়িতে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম জুনাইদ আহমদ (১৭)। সে স্থানীয় বাবনিয়া হাশিমপুর নিজামীয়া আলীম মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র এবং বাবনিয়া গ্রামের বাসিন্দা মোঃ আকুল মিয়ার ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নিজ বাড়িতে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু বরণ করে। তার এই  আকস্মিক মৃত্যুতে পরিবার এবং এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url