বড়লেখায় সিসি ক্যামেরায় ধরা পড়লো সিধেল চোর চুরি হওয়া ফ্রিজ-সোফাসহ গ্রেফতার একজন

 


সিসি ক্যামেরায় ধরা পড়ে অবশেষে গ্রেফতার, সিধেল চুরির রহস্য উদঘাটন, উদ্ধার বিপুল মালামাল

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় সংঘটিত একটি সিধেল চুরির রহস্য উদঘাটন করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা হয়েছে।

এ ঘটনায় কামরান আলী (২৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উপজেলার চুকারপুঞ্জি এলাকার বাসিন্দা। বড়লেখা থানার মামলা নং-২৩, তারিখ ২১ জুন ২০২৬, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোডের আওতায় দায়ের করা মামলার তদন্তকালে এই সাফল্য আসে।

পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে কামরান আলীকে গ্রেফতারের পর তার হেফাজত থেকে চুরি হওয়া একটি ওয়ালটন ফ্রিজ, তোষক, সোফা, পর্দা, বিছানার চাদর, বালিশ, কাঁথা এবং রান্নার বিভিন্ন সামগ্রীসহ আনুমানিক ৪৫ হাজার টাকার মালামাল উদ্ধার করা হয়।

এছাড়াও, চুরির কাজে ব্যবহৃত প্রায় ১ লাখ ৭০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারিচালিত গ্রিন ক্যাব অটোরিকশাও জব্দ করা হয়েছে।

পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও প্রযুক্তির কার্যকর ব্যবহারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ জনগণের মাঝে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url