বোয়াল মাছের পোনা বিক্রয়ে জরিমানা
বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অবৈধভাবে বোয়াল মাছের পোনা বিক্রয়ের দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে।
সোমবার (২২ জুন ২০২৬ খ্রি.) সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত হাজীগঞ্জ বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নাঈমা নাদিয়া। এ সময় উপজেলা মৎস্য অফিস, বড়লেখা-এর পক্ষ থেকে প্রসিকিউশন প্রদান করা হয়।
অভিযানকালে বোয়াল মাছের পোনা বিক্রয়ের অপরাধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ লঙ্ঘনের দায়ে ২ (দুই)টি পৃথক মামলায় মোট ৬,০০০/- (ছয় হাজার) টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মৎস্য সম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
