সকালে প্রধানমন্ত্রীর ধমক, বিকেলে সংসদে হাজির এমপি এমরান আহমদ চৌধুরী


 

বুধবার সকালে সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে মৌলভীবাজার সফরে এসে উপস্থিত এমপিদের দেখে অসন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, “আপনারা এখানে কেন? আজ কি সংসদ নেই? সংসদে যান।”

প্রধানমন্ত্রীর এমন মন্তব্যে সিলেট-৬ আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী দ্রুত ঢাকায় ফিরে বিকেলে সংসদ অধিবেশনে যোগ দেন।

এদিন প্রধানমন্ত্রী সিলেট থেকে শ্রীমঙ্গল ও মৌলভীবাজারে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নেন এবং বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url