কুলাউড়ায় শিশুসন্তানসহ প্রবাসীর স্ত্রী নিখোঁজ, থানায় জিডি

 


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের দানাপুর গ্রামের বাসিন্দা সায়েরা খানম তাহেরা (৩০) নামের এক গৃহবধূ তার ৮ বছর বয়সী কন্যা সন্তানকে নিয়ে নিখোঁজ হয়েছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ জুন সকাল ১১টার দিকে নিজ বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই তাদের আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। নিখোঁজ সায়েরা খানম তাহেরা দুবাই প্রবাসী হেলাল আহমদের স্ত্রী। হেলাল আহমদের পিতা মো. আলফু মিয়া।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে ১৫ জুন কুলাউড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে, যার নম্বর (৮০৭)। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মা ও শিশুর কোনো সন্ধান পাননি।

নিখোঁজ মা ও শিশুর সন্ধান পেলে নিকটস্থ থানায় যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url