বড়লেখা থানা পুলিশের অভিযানে দুই সাজাপ্রাপ্ত আসামিসহ ৮ জন গ্রেফতার


মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার দুইজন সাজাপ্রাপ্ত আসামিসহ মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে একজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে আর.পি.ও-০১/২০২৪ (বড়) মামলার সাজাপরোয়ানাভুক্ত আসামি স্বপন দেবকে গ্রেফতার করা হয়। তিনি ০২ (দুই) বছরের সশ্রম কারাদণ্ড এবং ৫,০০০ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত ছিলেন।

এছাড়া সিআর-৯০৮/২৪ (সদর) মামলার সাজাপরোয়ানাভুক্ত আসামি সাবের আহমদ বাবুলকে গ্রেফতার করা হয়। তিনি ০১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০৭,০০০ টাকা জরিমানাদণ্ডপ্রাপ্ত ছিলেন।

বিশেষ অভিযানে ২০০ (দুইশত) গ্রাম গাঁজাসহ শিতুল দাস নামের এক ব্যক্তিকেও আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় বড়লেখা থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

অভিযানে আরও চারটি পৃথক মামলার পরোয়ানাভুক্ত পাঁচজন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে সোমবার (১৫ জুন ২০২৬) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বড়লেখা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url