কুলাউড়ায় রেলস্টেশন রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
কুলাউড়ায় রেলস্টেশন রোডে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার রেলস্টেশন রোড এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। সোমবার (১৫ জুন ২০২৬) জেলা প্রশাসক, মৌলভীবাজারের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার কুলাউড়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম। এ সময় কুলাউড়া থানা পুলিশ ও কুলাউড়া পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।
অভিযান চলাকালে রেলস্টেশন রোডের বিভিন্ন স্থানে অবৈধভাবে গড়ে ওঠা দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সড়ক ও জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এমন অবৈধ দখলদারদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
