বড়লেখা সীমান্তে ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ

 


বড়লেখা সীমান্তে টহলরত বিজিবির ওপর হামলার চেষ্টার ঘটনায় এক ভারতীয় চোরাকারবারি গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় বিজিবি সদস্যরা দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করেন। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে বিজিবি টহলদলের ওপর আক্রমণের চেষ্টা চালায়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি ছুড়লে একজন চোরাকারবারি আহত হয়। পরে আহত ব্যক্তিসহ অপর চোরাকারবারি সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। 

ঘটনার পর বিষয়টি নিয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান এবং আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি। 

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তারা সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url