বড়লেখায় পাম ওয়েল মিশিয়ে ভেজাল ঘি ও মাওয়া তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

বড়লেখা উপজেলার বারইগ্রাম এলাকায় ভেজাল খাদ্যদ্রব্য উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বারইগ্রাম এলাকার একটি কারখানায় অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়া। অভিযানে দেখা যায়, কারখানাটিতে অস্বাস্থ্যকর পরিবেশে পাম অয়েল মিশিয়ে ভেজাল ঘি ও মাওয়া তৈরি করা হচ্ছে। এছাড়া এসব খাদ্যদ্রব্য যথাযথ অনুমোদন ছাড়াই বাজারজাত করা হচ্ছে। এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় দীপু দত্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url