হাকালুকি হাওরে অবৈধ মাছ শিকার রোধে অভিযান, ১৪ জেলেকে ৪৯ হাজার টাকা জরিমানা

 


কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরে অবৈধ মৎস্য আহরণ রোধে পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে ১৪ জন জেলেকে মোট ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (১০ জুন) বিকেলে হাওরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪টি মামলায় এ অর্থদণ্ড আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানকালে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ১৪ জনকে দণ্ডিত করা হয়। একই সঙ্গে ৫টি বেড়জাল (প্রায় ৪ হাজার মিটার), ৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ হাজারটি মেজিক চাই জব্দ করে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও দেশীয় মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url