বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলার ঘটনায় এক আসামি গ্রেফতার

 


 মৌলভীবাজারের বড়লেখায় ডাকাতির চেষ্টা ও হত্যা মামলার ঘটনায় জড়িত এক আসামিকে গ্রেফতার করেছে বড়লেখা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে বড়লেখা উপজেলার কাঞ্চনপুর এলাকার একটি বসতঘরে ৬-৭ জন অজ্ঞাতনামা ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে প্রবেশের চেষ্টা করে। এ সময় পরিবারের সদস্যরা বাধা দিলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। একপর্যায়ে ঘটনাস্থলে একজন ডাকাত গুরুতর আহত হয়ে মারা যায় এবং তার সহযোগীরা পালিয়ে যায়।

এ ঘটনায় বড়লেখা থানায় মামলা নং-১৮, তারিখ ২৮ এপ্রিল ২০২৬, পেনাল কোডের ৩৯৮/৩০৭/৩০২ ধারায় একটি মামলা রুজু করা হয়।

মামলার তদন্তের ধারাবাহিকতায় বড়লেখা থানা পুলিশ সিলেট জেলার জকিগঞ্জ ও দক্ষিণ সুরমা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে গত ৬ জুন ২০২৬ তারিখ সন্ধ্যায় দক্ষিণ সুরমা থানার কদমতলী বাস টার্মিনাল এলাকা থেকে মামলার তদন্তে প্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি ও মাদক-সংক্রান্ত মোট সাতটি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আলোচিত ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তিমূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে ঘটনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url