বিয়ানীবাজারে তৃতীয় শ্রেণীর ছাত্রকে ব ল ৎ কা রে র অভিযোগে বৃদ্ধ আটক ।

 


শিশুটির বাবা জানান, অভিযুক্ত বৃদ্ধ আম পাড়ার কথা বলে তার ছেলেকে বাড়ির পাশের একটি টিলায় নিয়ে যান এবং সেখানে খারাপ কাজ করেন। ঘটনাটি গত ২৫ মে ঘটলেও ভয় পেয়ে শিশুটি প্রথমে বিষয়টি কাউকে জানায়নি।

পরে ঘটনার সময় শিশুটির সঙ্গে থাকা আরেক শিশু বিষয়টি পরিবারের কাছে জানালে শিশুটিকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় সে ঘটনার সত্যতা স্বীকার করে।

আটককৃত ব্যক্তি মো. জমির মিয়া (৬০)। তিনি কানাইঘাট উপজেলার কুইয়ের ঘড়ি গ্রামের মৃত হাছন আলীর ছেলে। বর্তমানে তিনি জলঢুপ এলাকায় বসবাস করছেন।

বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলী জানান, স্থানীয় একটি মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে বুধবার (৩ জুন) অভিযুক্ত বৃদ্ধকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url