কুলাউড়ায় ২ মাসের শিশুকে রেখে গৃহবধুকে নির্যাতন করে বের করে দেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ"

 


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা এলাকায় ২ মাসের শিশু সন্তানকে রেখে এক গৃহবধুকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধু রুমা বেগম বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, রুমা বেগমের স্বামী খালেদ মিয়া ও তার পরিবারের সদস্যরা বিয়ের পর থেকেই বিভিন্নভাবে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত ২ জুন তাকে মারধর করে ২ মাসের শিশু সন্তানকে নিজেদের কাছে রেখে তার বাবার বাড়ির সামনে ফেলে রেখে যায় বলে অভিযোগ করা হয়েছে।

পরে রুমা বেগমের ভাই নজিব আলী ও আত্মীয়স্বজনরা তাকে উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় নজিব আলী বাদী হয়ে ২ জুন সকালে কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা আক্তারুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করা হচ্ছে। এছাড়া শিশুটিকে উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url