কুলাউড়ায় বিশেষ অভিযানে মাদক সহ যুবক গ্রেফতার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হিরন চৌধুরী (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, ০২ মে ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে সেকেন্ড অফিসার এসআই ফরহাদ মাতুব্বরের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় এএসআই আওলাদ হোসেন, এএসআই সাজ্জাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। অভিযানে রাউৎগাঁও ইউনিয়নের ভাটুৎগ্রাম এলাকায় অভিযান চালিয়ে হিরন চৌধুরীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। আটক হিরন চৌধুরী ভাটুৎগ্রাম গ্রামের বাসিন্দা। তার পিতা মকবুল চৌধুরী এবং মাতা সজনা বেগম। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূর্বে মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url