আগামী ৬ই মে কর্মী সম্মেলনে বড়লেখায় আসছেন আল ইসলাহ কেন্দ্রীয় সভাপতি আল্লামা হুসাম উদ্দিন চৌধুরী।
বড়লেখায় ৬ মে আল-ইসলাহ’র কর্মী সম্মেলন, আসছেন আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী
আগামী ৬ মে ২০২৬, বুধবার মৌলভীবাজারের বড়লেখায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহ-এর এক বিশাল কর্মী সম্মেলন। উপজেলার জেলা পরিষদ মিলনায়তন-এ দুপুর ১২টায় এ সম্মেলন শুরু হবে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাবেক এমপি (সিলেট-৫) আল্লামা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী।
আয়োজক সূত্রে জানা গেছে, সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা আল-ইসলাহ’র সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা এনামুল হক। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন মুফতি বেলাল আহমদ (সাবেক এমপি প্রার্থী, মৌলভীবাজার-১) এবং কাজী মাওলানা ফজলুল হক খান সাহেব (সহ সাংগঠনিক সম্পাদক, আল-ইসলাহ, মৌলভীবাজার জেলা ও সাবেক উপজেলা চেয়ারম্যান, কুলাউড়া)।
সম্মেলনে সভাপতিত্ব করবেন বড়লেখা উপজেলা আল-ইসলাহ’র সভাপতি মাওলানা আব্দুর রহমান।
বড়লেখা উপজেলার সকল আল-ইসলাহ কর্মী ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে সম্মেলন সফল করার জন্য আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
