বড়লেখায় কাজের সাইটে বিদ্যুৎস্পৃষ্টে ইমন আহমদ নামে এক যুবক নিহত
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় কাজের সাইটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমন আহমদ নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ১০নং দক্ষিনভাগ ইউনিয়নের দোহালিয়া এলাকার বাসিন্দা বাদাই মিয়ার পুত্র এবং সোহেল আহমদ সুনুর ছোট ভাই। আজ সোমবার (০৪ মে ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আকস্মিক এই মৃত্যুর ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
