মুক্তিযোদ্ধা, শিক্ষক, মুয়াজ্জিন, এতিম ও অসহায়দের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা দেবেন ডা. আব্দুল্লাহ আল মামুন

 


মানবিক উদ্যোগে প্রশংসিত তরুণ চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন

মৌলভীবাজারের জুড়ী ও বড়লেখা উপজেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন তরুণ চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন। মানবিক এই উদ্যোগের আওতায় সমাজের বিশেষ শ্রেণির মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হবে।

জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধাহত ব্যক্তি, মসজিদের মুয়াজ্জিন, শিক্ষক, এতিম, অতিদরিদ্র মানুষ ও অসহায় কুরআনের হাফেজদের কাছ থেকে কোনো ভিজিট ফি গ্রহণ করবেন না তিনি।

ডা. আব্দুল্লাহ আল মামুন এমবিবিএস (নর্থ ইস্ট মেডিকেল কলেজ), ডিওসি (ডার্মাটোলজি) এবং এমসিজিপি (মেডিসিন) ডিগ্রিধারী। তিনি দীর্ঘদিন ধরে মেডিসিন, ডায়াবেটিস, শিশুরোগ, এলার্জি ও চর্মরোগ বিষয়ে চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তার বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর: এ-১৪৮৮৭৩।

চিকিৎসাসেবার সময়সূচি অনুযায়ী, জুড়ী ল্যাবএইড ডায়াগনস্টিক সেন্টারে প্রতি শনি, রবি ও সোমবার বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত রোগী দেখবেন তিনি। এছাড়া বড়লেখার সুরমা ডায়াগনস্টিক সেন্টারে প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার একই সময়ে চিকিৎসাসেবা প্রদান করবেন।

ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, “জুড়ী ও বড়লেখা আমার নিজের এলাকা। এখানকার অনেক অসহায় মানুষ অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিতে পারেন না। এলাকার মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবিক জায়গা থেকেই এই উদ্যোগ নেওয়া। মানুষের পাশে দাঁড়াতে পারলে সেটাই হবে আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”

স্থানীয় সচেতন মহলের মতে, নিজ এলাকার সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url