ফাহিমা হত্যা মামলা: আত্মগোপনে থাকা প্রধান আসামি জাকির গ্রেফতার
![]() |
| ছবি : সংগৃহীত |
সিলেট মেট্রোপলিটন পুলিশের জালালাবাদ থানার অন্তর্গত আলোচিত ফাহিমা হ-ত্যা মামলার প্রধান আসামী জাকির হোসেনকে আজ মধ্য রাতে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ সূত্রে জানা যায়, ফাহিমা হ-ত্যা-কা-ণ্ডে-র পর থেকেই আত্মগোপনে ছিলেন জাকির হোসেন। ঘটনার পর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এসময় মামলার গুরুত্বপূর্ণ কিছু তথ্যও পাওয়া গেছে বলে দাবি তদন্ত সংশ্লিষ্টদের।আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, হ-ত্যা-কা-ণ্ডে-র পেছনের কারণ এবং এর সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে বলেও জানা গেছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নি-হ-ত ফাহিমার পরিবারের সদস্যরা আসামীদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে কিছু অসংলগ্ন তথ্য পাওয়া গেছে এবং সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
