রাজনগরে সড়ক দুর্ঘটনায় কুলাউড়ার যুবক নিহত

 


কুলাউড়া- সিলেট সড়কের রাজনগর উপজেলার কুচিমোরা নামক সেতুতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ২১ মে (বৃহস্পতিবার) জয় (২৬) নামক যুবকের মৃত্যু হয়েছে। নিহত জয় কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দক্ষিন গিয়াসনগর গ্রামের ছরকুম আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, মোটরসাইকেল নিয়ে নিহত জয় বেপরোয়া গতিতে সিলেটের দিকে যাচ্ছিল। রাজনগর উপজেলার কুচিমোরা নামক ব্রিজের এককোনায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা খেয়ে ব্রিজের নিচে পড়ে যায়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক আবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

রাজনগর থানায় অফিসার ইনচার্জ মো: ফরিদ উদ্দিন ভূইয়া মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে আছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url