বিয়ানীবাজারে পুলিশের অভিযানে ২৭৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

সিলেটের বিয়ানীবাজার থানার পুলিশের বিশেষ অভিযানে ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় গঠিত একাধিক আভিযানিক টিম বৃহস্পতিবার (২২ মে ২০২৬) উপজেলার ৩নং দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুরী এলাকার ভাঙ্গাব্রিজ সংলগ্ন জকিগঞ্জ-বিয়ানীবাজার পাকা সড়কে চেকপোস্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ২৭৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল আহমদ (৪০), সাং- খশির আব্দুল্লাপুর, থানা- বিয়ানীবাজার, জেলা- সিলেট এবং জামাল উদ্দিন (৪৮), সাং- ভুলারগুল, থানা- বড়লেখা, জেলা- সিলেটকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url