তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলার রাতব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া জুড়ী উপজেলা শাখার উদ্যোগে রাতব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ০১ মে, ২০২৬ ঈসায়ী, শুক্রবার, স্থানীয় একটি সেন্টারে রাতব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মোস্তফা হাসান চৌধুরী গিলমান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের মৌলভীবাজার জেলা সভাপতি জামাল আহমদ।
কর্মশালায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন সংগঠনের মৌলভীবাজার জেলা প্রশিক্ষণ সম্পাদক এমরান হোসেন, জুড়ী উপজেলা শাখার সাবেক সভাপতি কামরুল ইসলাম, সাবেক সহ সভাপতি লুৎফুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামাদ পারভেজ।
জুড়ী উপজেলা সভাপতি জাহাঙ্গীর আলম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমান শাহান এর সঞ্চালনায় কর্মশালায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মৌলভীবাজার সরকারি কলেজ সাধারণ সম্পাদক নওশাদ আহমদ, লতিফিয়া ক্বারী সোসাইটি জুড়ী উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা কাজী ময়নুল ইসলাম, জুড়ী জালালিয়া হাফিজিয়া মাদরাসার শিক্ষক হাফিজ কাওছার আহমদ, জুড়ী প্রেসক্লাব সভাপতি সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমদ প্রমুখ।
