বড়লেখার ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

 


কিবরিয়া আল মাহমুদ:

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে একজন যোগ্য ও অভিজ্ঞ পেশ ইমাম নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়, দ্বীনি জ্ঞান, শুদ্ধ তিলাওয়াত ও উত্তম চরিত্রের অধিকারী একজন যোগ্য ইমাম নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আগ্রহী প্রার্থীদের হাফিজ ও মাওলানা হতে হবে। পাশাপাশি সুন্নতের পাবন্দ, বিশুদ্ধ আক্বিদার অনুসারী এবং আকর্ষণীয় তিলাওয়াতে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনকারীদের সদ্য তোলা দুই কপি রঙিন ছবি, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত এবং সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। আগামী ১৫ জুন ২০২৬ ইং তারিখের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

মসজিদ কমিটি জানিয়েছে, নির্বাচিত ইমামের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

যোগাযোগের জন্য মসজিদ কমিটির সভাপতি ফয়জুর রহমান (০১৮১৯-৮৫৪৫১০), ভারপ্রাপ্ত সেক্রেটারী আব্দুল কাদির (০১৭৪৬-১৩৫৯০১) এবং খতিব মুফতি রুহুল আমিন (০১৭২৪-৫৫৫৮০০)-এর সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url