কুলাউড়ায় বেপরোয়া সিএনজির ধাক্কায় আহত বিদ্যুৎ বিভাগের লাইনম্যানের মৃত্যু


মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রুতগতির সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লাইনম্যান হারুন আলী (৫৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (১৮ মে) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে গত ১৩ মে রাতে পৌর শহরের চাতলগাঁও এলাকায় কাজ শেষে বাসায় ফেরার পথে হারুন আলীসহ বিদ্যুৎ বিভাগের তিন কর্মচারীকে পিছন দিক থেকে একটি বেপরোয়া সিএনজি ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন হারুন আলী। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেটে নেওয়া হলে কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় আহত হন আরও দুই কর্মচারী নানু মিয়া ও কামরুল ইসলাম। দুর্ঘটনার পর স্থানীয়রা সিএনজিচালককে আটক করলেও পরে সে পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে।

ঘটনায় কুলাউড়া থানায় মামলা হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url