সিলেটে সোয়েব আহমেদের ওপর হামলা, তীব্র নিন্দা জানালেন এমাদুল ইসলাম
রাহিন আহমদ নোবেল:
বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদের ওপর সিলেটের শিবগঞ্জ এলাকায় রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে।
জানা যায়, হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে তাকে আঘাত করে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যায়, যেখানে তার চিকিৎসা চলছে।
এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বড়লেখা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। এক বিবৃতিতে তিনি বলেন, “বড়লেখা উপজেলার বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদের ওপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, “সঠিক তদন্তের মাধ্যমে হামলার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এছাড়া তিনি সোয়েব আহমদের দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া কামনা করেন।
