শ্রীমঙ্গলে শ্রমিক নেতার ওপর হামলার প্রতিবাদে মৌলভীবাজার জুড়ে সিএনজি চালিত অটোরিক্সাশার ঘোষণা করা কর্মবিরতি প্রত্যাহার

 


নিজস্ব প্রতিবেদক:(মৌলভীবাজার)

মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্রঃ ২৩৫৯) এর অন্তর্ভুক্ত শ্রীমঙ্গলের শাপলাবাগ এলাকার শ্রমিক নেতা লুৎফুর রহমানের ওপর সংঘটিত হামলার প্রতিবাদে আজ ১৫ এপ্রিল (বুধবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত সকল সিএনজি চালিত অটোরিক্সাশার কর্মবিরতি ঘোষণা করা হয়েছিলো।
মৌলভীবাজার শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক সেলিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, এই কর্মসূচি মৌলভীবাজার জেলার আওতাধীন সকল এলাকায় একযোগে পালিত হওয়ার আদেশ থাকলেও রাতে ধর্মঘট প্রত্যাহার করা হয় ।
শ্রমিকদের দাবি, হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এদিকে হঠাৎ করে অটোরিকশা চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url