কুলাউড়ায় একদিনে দুই মোটরসাইকেল চুরি। দিনের বেলাতেই প্রকাশ্যে বাইক নিয়ে পালাচ্ছে চোরচক্র, বাড়ছে নিরাপত্তা শঙ্কা

 


‎মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের ব্যস্ততম এলাকায় একই দিনে দুটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে, যা নিয়ে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
‎(২৪ এপ্রিল) শুক্রবার সকাল ৯টা থেকে ১০টার মধ্যে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার উত্তম নন্দী আল-মদিনা মার্কেটের সামনে তার কালো রঙের ডিসকোভার ১২৫ সিসি (ঢাকা মেট্রো-হ-৭২-৬৪১৯) মোটরসাইকেলটি রেখে ইকো ডায়াগনেস্টিক সেন্টারে প্রবেশ করেন। মাত্র ১০-১৫ মিনিট পর ফিরে এসে দেখেন, তার বাইকটি আর নেই ।
‎অন্যদিকে একই দিন বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে। জুড়ী উপজেলার বাহাদুরপুর গ্রামের বাসিন্দা ফাহিম আহমদ তার মাকে ডাক্তার দেখাতে ইকো ডায়াগনেস্টিক সেন্টারে নিয়ে এসে তবুর ম্যানশনের সামনে তার কালো রঙের গ্লামার মোটরসাইকেলটি রাখেন। কিছুক্ষণ পর বের হয়ে দেখেন, চোরচক্র তার বাইকটি নিয়ে উধাও।
‎এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, সকালে যে মোটরসাইকেলটি চুরি হয়েছে, সে বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত চলমান রয়েছে। তবে বিকেলে যে ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url