সিলেটে এসে মানবসেবাকে বিতর্কিত না করতে বিল্লাল হোসেন কে কড়া বার্তা দিলেন জাফর ইকবাল
রাহিন আহমদ নোবেল:
বিল্লাল হোসেনকে মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর জাফর ইকবালের কড়া হুঁশিয়ারি। হিসাব বুঝিয়ে দিয়ে সিলেটে আসুন।
মানবসেবা ও ত্রাণ কার্যক্রম ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন বিল্লাল হোসেন। এবার তাকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন জাফর ইকবাল। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বিল্লাল হোসেনকে সিলেটে আসার আগে ত্রাণের টাকার হিসাব পরিষ্কার করার আহ্বান জানান।
সম্প্রতি নিজের ফেসবুক পেইজে জাফর উল্লেখ করেন, বিল্লাল হোসেন মানবতার কাজ করতে সিলেট ও সুনামগঞ্জ অঞ্চলে আসার পরিকল্পনা করছেন। তবে তিনি যেন এমন কোনো কর্মকাণ্ড না করেন, যাতে মানবসেবা প্রশ্নবিদ্ধ হয় কিংবা বিতর্ক তৈরি হয়।
স্ট্যাটাসে জাফর ইকবাল বলেন, “সাইদের ত্রাণের টাকার হিসাব না দিয়ে সিলেটে আসছেন। সিলেটের মানুষ অনেক দানশীল ও দয়ালু। আপনার কোনো কাজের কারণে যেন তারা দান থেকে মুখ ফিরিয়ে না নেয়।” তিনি আরও লিখেন, “আপনি দয়া করে সিলেটবাসীর কাছে টাকার হিসাব প্রমাণসহ বুঝিয়ে দেবেন, নতুবা আমি সেখানে উপস্থিত থাকতে বাধ্য হব।”
জাফরের এই পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। স্থানীয় সচেতন মহলের অনেকে মনে করছেন, ত্রাণের অর্থ নিয়ে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। কারণ সিলেটের মানুষ বরাবরই মানবিক সহায়তা ও দানে এগিয়ে থাকে।
জনসেবামূলক কার্যক্রমে মানুষের আস্থা ধরে রাখতে স্বচ্ছতা ও জবাবদিহিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এখন দেখার বিষয়, বিল্লাল হোসেন এ বিষয়ে প্রকাশ্যে কোনো ব্যাখ্যা দেন কি না।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন মানবসেবার নামে সংগৃহীত অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কি আরও কঠোর নজরদারি প্রয়োজন? এখন সবার নজর বিল্লাল হোসেনের পরবর্তী পদক্ষেপে।
