মামলায় আসামি করা নিয়ে ফয়সাল আহমদের প্রতিবাদ, ‘মিথ্যা ও প্রতিহিংসামূলক’ দাবি

 


নিজস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার একটি মারামারির ঘটনায় দায়ের করা মামলায় ২ নম্বর আসামি হিসেবে নাম আসায় ফয়সাল আহমদ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন। তিনি দাবি করেছেন, মামলাটি মিথ্যা ও প্রতিহিংসামূলকভাবে দায়ের করা হয়েছে।

জানা যায়, গত ২৩ এপ্রিল বড়লেখা বাজারের জিম্মি রেস্টুরেন্ট সংলগ্ন এলাকায় একটি মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল আহমদ নামের এক ব্যক্তি বড়লেখা থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ফয়সাল আহমদকে ২ নম্বর আসামি করা হয়।

এ বিষয়ে ফয়সাল ফেসবুক পোস্টে বলেন, ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এবং তিনি সংশ্লিষ্ট কাউকেই চেনেন না। তিনি অভিযোগ করেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে।

তিনি আরও দাবি করেন, ঘটনার দিন (২৩ এপ্রিল) সকালে তিনি কালনি এক্সপ্রেস ট্রেনে ঢাকায় যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। তার কাছে এ বিষয়ে প্রমাণ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

ফয়সাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এ ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানান এবং বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের আহ্বান জানান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url