কুলাউড়া পৌরসভায় ফুটপাত দখল উচ্ছেদে অভিযান, ৩ মামলায় জরিমানা ১৩,৫০০ টাকা
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) জেলা প্রশাসক, মৌলভীবাজারের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়ার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। নাগরিকদের চলাচল নির্বিঘ্ন রাখতে পৌর এলাকার বিভিন্ন ফুটপাতে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানকালে ফুটপাত অবৈধভাবে দখল করার দায়ে ৩টি মামলায় মোট ১৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
