দিনেদুপুরে বরমচালের উত্তরভাগে দুধর্ষ ছিনতাই, নগদ ২ লাখ ১০ হাজার টাকা ও মোবাইল লুট


নিজস্ব প্রতিবেদক ::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের উত্তরভাগ এলাকায় দিনেদুপুরে এক দুধর্ষ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১২ এপ্রিল ২০২৬) দুপুর আনুমানিক ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ছনর মিয়া জানান, উত্তরভাগ এলাকার মৃত কাদির মিয়ার স্ত্রী কুলাউড়ার একটি ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়িতে ফিরছিলেন। তিনি মেইন সড়ক থেকে নেমে বাড়ির পথে হেঁটে যাওয়ার সময় গ্রামের রাস্তায় দুটি মোটরসাইকেলে করে আসা চারজন দুর্বৃত্ত তার পথরোধ করে।

এসময় দুর্বৃত্তরা তার গলায় দা ও ছুরি ঠেকিয়ে ভয়ভীতি প্রদর্শন করে। একপর্যায়ে তিনি নিরুপায় হয়ে তাদের হাতে নগদ ২ লাখ ১০ হাজার টাকা এবং ব্যবহৃত দুটি মোবাইল ফোন তুলে দিতে বাধ্য হন। পরে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে জানতে চাইলে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যা জানান, ভুক্তভোগীরা এখনো কোনো লিখিত অভিযোগ দেননি। তবে বিষয়টি পুলিশ জেনেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

নিউজটি শেয়ার করুন 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url