সিলেটে সাবেক উপজেলা চেয়ারম্যান শুয়েব আহমেদের ওপর দুর্বৃত্তদের হামলা
নিজস্ব প্রতিবেদক:
বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সোয়েব আহমেদের ওপর সিলেটের শিবগঞ্জ এলাকায় রাতের আঁধারে দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তাকে অচেতন অবস্থায় রাস্তার পাশে ফেলে রেখে যায়। পরে পথচারীরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
