ওসমানীনগরে সহীহ কুরআন প্রশিক্ষণ শেষে জমকালো পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত।
![]() |
| ছবিঃ ক্বারী শামছুল ইসলাম |
ওসমানীনগরে সহীহ কুরআন প্রশিক্ষণ শেষে জমকালো পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক:: জাহিদুল ইসলাম
সিলেটের ওসমানীনগর ইসলামিক একাডেমি শাখায় ইত্তেহাদুল কুররা বাংলাদেশ কর্তৃক আয়োজিত মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণ ও বিদায়ী অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রাঞ্জল উপস্থাপনায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন একাডেমির ভাইস প্রিন্সিপাল, তরুণ মুফাচ্ছির মাওলানা মিজানুর রহমান সিদ্দিকী হাফিযাহুল্লাহ।
![]() |
| ছবিঃ ক্বারী শামছুল ইসলাম |
অনুষ্ঠানের সূচনা হয় খামিছ জামাতের ছাত্রী সুমাইয়া সুলতানা ও আতবাল (বা)’র ছাত্র আরিয়ান খানের পরিবেশিত হৃদয়গ্রাহী ইসলামি সংগীতের মাধ্যমে।
শুভেচ্ছা বক্তব্য রাখেন ইত্তেহাদুল কুররা বাংলাদেশ, ওসমানীনগর ইসলামিক একাডেমি শাখার সম্মানিত কারী জাহিদুল ইসলাম।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত আলেমে-দ্বীন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সিলেট জেলা দক্ষিণ শাখার সভাপতি মাওলানা সাদিক সিকান্দার হাফিযাহুল্লাহ। তিনি “কুরআনের প্রতি আমাদের ৬টি কর্তব্য” শীর্ষক গুরুত্বপূর্ণ নসিহতমূলক বক্তব্য প্রদান করেন, যা উপস্থিত সকলের মধ্যে গভীর প্রভাব ফেলে।
![]() |
| ছবিঃ ক্বারী শামছুল ইসলাম |
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইত্তেহাদুল কুররা বাংলাদেশ, ওসমানীনগর ইসলামিক একাডেমি শাখার নাযিম ও বিশিষ্ট সমাজসেবক শাহিন আহমদ চৌধুরী।
এছাড়াও স্মৃতিচারণ ও হৃদয়গ্রাহী বক্তব্য রাখেন প্রতিষ্ঠাকালীন ক্বারী হাফেজ আব্দুল আউয়াল হাফিযাহুল্লাহ। তিনি কুরআন শিক্ষার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যতে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।
![]() |
| ছবিঃ ক্বারী শামছুল ইসলাম |
সবশেষে প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মাওলানা সাদিক সিকান্দার হাফিযাহুল্লাহ’র মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
![]() |
| ছবিঃ ক্বারী শামছুল ইসলাম |




