কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

 


কুলাউড়ায় অতিরিক্ত দামে জ্বালানি তেল বিক্রি। ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা

মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জ্বালানি তেল বিক্রির কার্যক্রম মনিটরিংয়ের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানের সময় উপজেলার রবিরবাজার এলাকায় অবস্থিত গার্ডেন ফুয়েল ফিলিং স্টেশনে অতিরিক্ত দামে ডিজেল বিক্রির অভিযোগ প্রমাণিত হয়।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী একটি মামলায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, সাধারণ ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে জ্বালানি তেলের সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। সূত্র: এখানে ক্লিক করুন

নিউজটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url