বড়লেখায় খিদমাহ ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত
![]() |
| ছবি: রাহিন আহমদ নোবেল |
বড়লেখায় খিদমাহ ব্লাড ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক:(বড়লেখা)
মৌলভীবাজারের বড়লেখায় খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও স্বেচ্ছাসেবী মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬) স্থানীয় স্কলাস্টিক উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী, রক্তদাতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার পরিচালক কিবরিয়া আল মাহমুদের সভাপতিত্বে, সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আহমদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মোহাম্মদ মারজান । পরে খিদমাহ’র থিমসং পরিবেশন করেন রাহিন আহমদ নোবেল।
![]() |
| ছবি: রাহিন আহমদ নোবেল |
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মুস্তাকিম আল মুনতাজ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংকের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা আবু সাঈদ ইসহাক। বড়লেখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এমদাদুল ইসলাম, বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাস্টার ময়নুল ইসলাম, ব্লাড ডোনেট ক্লাব বড়লেখার প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম বাবলু, খিদমাহর শুভাকাঙ্ক্ষী আরিফুল ইসলাম ও জাকির আহমদ, রক্তদান যুব সমাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আরিয়ান ফরহাদ, রক্তদান যুব সমাজ ফাউন্ডেশন এর স্থায়াী পরিষদের সদস্য আব্দুস সামাদ, এইচ এম সাইদুল ইসলাম, হুফাজুল কোরআন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইমাম উদ্দিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার পরিচালক কিবরিয়া আল মাহমুদ, খিদমাহ ব্লাড ব্যাংক বড়লেখা উপজেলা শাখার সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ও মিসবাহ হোসেন, সহকারী কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আহমদ, দপ্তর সম্পাদক মারজান আহমদ,সদস্য খায়রুল ইসলাম মামুন , সদস্য দিব্য রায়, সদস্য সালমান আহমদ, সদস্য শাহরিয়ার ইসলাম রাহাত, সদস্য মোহাম্মদ মারজানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। অনুষ্ঠানে শতাধিক রক্তদাতা সদস্য ও বিপুল সংখ্যক শুভাকাঙ্ক্ষীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় স্কলাস্টিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিনাল আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি মাওলানা আবু সাঈদ ইসহাক বলেন, “খিদমাহ ব্লাড ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে রক্তদান, চিকিৎসা সহায়তা, মানবিক কার্যক্রম ও সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। বড়লেখা উপজেলা শাখাও ইতোমধ্যে সফলভাবে অসংখ্য রক্তদান কর্মসূচি, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম বাস্তবায়ন করেছে।
তিনি আরও বলেন, খিদমাহ’র ৩৩টি শাখার মধ্যে বড়লেখা উপজেলা শাখা অন্যতম সক্রিয় ও সফল একটি শাখা হিসেবে ইতোমধ্যেই নিজস্ব অবস্থান তৈরি করেছে।”
বিশেষ অতিথিরাও তাদের বক্তব্যে রক্তদানসহ বিভিন্ন মানবসেবামূলক কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এমদাদুল ইসলাম, মাওলানা ইমাম উদ্দিন, মাস্টার ময়নুল ইসলাম, আরিফুল ইসলাম, শাহীন আফ্রিদি, আরিয়ান ফরহাদ ও আব্দুস সামাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ।
![]() |
| ছবি: রাহিন আহমদ নোবেল |


