Venice-এ কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে বাংলা প্রেসক্লাব ভেনিসের মতবিনিময় ও ইফতার মাহফিল
Venice-এ কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে বাংলা প্রেসক্লাব ভেনিসের মতবিনিময় ও ইফতার মাহফিল
ইতালি প্রতিনিধি:
পবিত্র রমজানের তাৎপর্য ও ভ্রাতৃত্বের বার্তা ধারণ করে Bangla Press Club Venice আয়োজন করেছে ইফতার ও মতবিনিময় সভা। ভেনিসের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী ও বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ দল-মত নির্বিশেষে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, রমজান আত্মসংযম, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়—এই মূল্যবোধ ধারণ করেই প্রবাসী সমাজকে এগিয়ে নিতে হবে।
বাংলা প্রেসক্লাব ভেনিসের সভাপতি মাকসুদ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন সহ-সভাপতি সাইফুদ্দিন খালেদ, সাংগঠনিক সম্পাদক সজীব আল হোসাইন, অর্থ সম্পাদক মোকলেসুর রহমান ও প্রচার সম্পাদক জাকির হোসেন। বক্তারা জানান, প্রতিষ্ঠার পর থেকে গত এক বছরে সংগঠনটি বিভিন্ন সামাজিক ও সাংবাদিকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে ইতালিতে বসবাসরত বাংলাদেশিদের আস্থা অর্জন করেছে।
মতবিনিময় ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহ-সভাপতি বিল্লাল হোসেন ডালি, ভেনিস বিএনপির সাবেক প্রধান উপদেষ্টা রফিকুজ্জামান ঠাকুর, বিশিষ্ট ব্যবসায়ী ও ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতির সভাপতি কুদ্দুস চৌধুরী, ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সৈয়াল, ভেনিস বাংলা স্কুলের সভাপতি কামরুল সারওয়ার, ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম, ভেনিস বিএনপি নেতা নেয়ামাল চৌধুরী ও জাহাঙ্গীর আলম, এসিএস বাংলা স্কুলের সভাপতি মোল্লা মোশারফ, ভেনিস যুবদলের সভাপতি আকবর খান ও সাধারণ সম্পাদক ফকরুল চৌধুরী, ভেনিস যুবলীগের সভাপতি মোস্তফা সৈয়াল কালু, মানবতার ফেরিওয়ালা মোবারাক হোসেন, ইতালি উত্তর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিথুন মাজি, বিএনপি নেতা তৌফিকুজ্জামান ও মাসুদ পাঠুয়ারী, গ্রীন সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভেনিসের সভাপতি মাহবুব হাসান ছানার, বৃহত্তর ভেনিস কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ, শরীয়তপুর জেলা সমিতির মোক্তার মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির জিল্লাল হোসেন, কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক নূরে আলম, গড়েন সিলেট সমিতির প্রধান উপদেষ্টা একেএম মাহবুব রহমানসহ আরও অনেকে।
ইফতার মাহফিলে অতিথিরা প্রবাসীদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে নতুন প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতি চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়।
দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতেও প্রবাসী সমাজের কল্যাণে এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষায় বাংলা প্রেসক্লাব ভেনিস অগ্রণী ভূমিকা পালন করবে।
