মৌসাসের ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন

 


মৌসাসের ২০২৬-২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন

কিবরিয়া আল মাহমুদঃ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৌলভীবাজার স্টুডেন্ট এসোসিয়েশন অব সাস্ট (মৌসাস)-এর ২০২৬–২০২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলী আব্বাস শাহীন এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মোজাহিদুল ইসলাম ইমন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সংগঠনটির পক্ষ থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মোহাম্মদ আলী সুমন, ইমামা জান্নাত ও সৈয়দা রুকসানা। যুগ্ম সম্পাদক এম. মহসিন। কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন এবং সহকারী কোষাধ্যক্ষ মো. জাহিদুর রহমান অনি। সাংস্কৃতিক সম্পাদক সৌরভ নন্দি স্বপ্নিল এবং সহ-সাংস্কৃতিক সম্পাদক প্রিয়ম দে ও রাতুল দাস।

এছাড়া ওয়েলফেয়ার সম্পাদক জিয়াউর রহমান ও সহকারী ওয়েলফেয়ার সম্পাদক অর্ণভ দে। সাংগঠনিক সম্পাদক এবিএম সাঈদ মাহমুদ সাদ এবং সহকারী সাংগঠনিক সম্পাদক অমিত বৈদ্য, জয় বিশ্বাস শুভ, দেবাংশু শেখর দাস ও অরিজিত পাল সৌভিক। দপ্তর সম্পাদক মাহির আসিফ খান এবং সহ-দপ্তর সম্পাদক অভিমন্য বৈদ্য ও এমডি মোশারফ।

স্পোর্টস সেক্রেটারি শাহাদত হোসাইন নাবিল এবং অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি ফুজায়েল আহমেদ ও বিবেক সিং। পাবলিকেশন সেক্রেটারি ফারহানা নাহার রিয়া এবং সহকারী পাবলিকেশন সেক্রেটারি তাহমিনা আক্তার মীম ও বিবেক ঋষি। এডুকেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি জাকির আহমেদ এবং অ্যাসিস্ট্যান্ট এডুকেশন অ্যাফেয়ার্স সেক্রেটারি মনসুর আহমেদ ও জিয়াউর রহমান। নারী বিষয়ক সম্পাদক আবিদা সুলতানা এবং সহকারী নারী বিষয়ক সম্পাদক হুমায়ারা ইয়াসমিন নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নাওমি, সৃজন রয়, সুব্রত, রাজিব, প্রিয়ম, তৌহিদ ও সৌরভ।

সংগঠনটির নেতৃবৃন্দ নতুন কমিটির মাধ্যমে মৌলভীবাজারের শিক্ষার্থীদের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url