বড়লেখায় দেড়শত পরিবারের মাঝে রমজান উপহার বিতরণ
বড়লেখায় দেড়শত পরিবারের মাঝে রমজান উপহার বিতরণ
নিজস্ব প্রতিবেদকঃ (বড়লেখা)
পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ হরিপুর ইউনিট ও দক্ষিণ হরিপুর ইসলামিক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দেড়শত পরিবারের মাঝে রমজান উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২৮শে ফেব্রুয়ারি) দুপুর ২টায় দক্ষিণ হরিপুর এলাকার কাতার প্রবাসী দানশীল সংগঠক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা আব্দুন নূরের নিজ বাড়িতে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তাঁর অর্থায়নে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ডসহ দক্ষিণ হরিপুরের অসচ্ছল ও নিম্নআয়ের প্রায় ১৫০টি পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়। এসময় প্রতি উপহারভোগী পরিবারকে ১৭ কেজি করে চাল প্রদান করা হয়।
অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি হাফিজ খালেদ আহমদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আব্দুস সামাদ। এ সময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য সাহেদুল ইসলাম সুমন, আব্দুস সত্তার, দক্ষিণ হরিপুর ইসলামিক ফাউন্ডেশনের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, ইউনিট সেক্রেটারি শরফুল ইসলাম, জুনেদ আহমেদ, রিয়াজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

